Wednesday, August 12

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৫৩ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৬২টি। নমুনা পরীক্ষা করে তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩৪ জনের। সব মিলে দেশে মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.