দেশে করোনায় আজও মৃত্যুশূন্য দিন

0

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা চার দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ। ফলে মহামারি শুরুর পর থেকে করোনায় মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ১২৪ জনই।

তবে একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫২ হাজার ২২৪ জন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে চার হাজার ২১২টি নমুনা সংগ্রহ ও চার হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৫৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে বুধবার পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৩ শতাংশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.