দেশে করোনায় কোনও মৃত্যু নেই

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কোনো মৃত্যু হয়নি। এছাড়া ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

মঙ্গলবারের (১৫ মার্চ) মতো বুধবারও দেশে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ১১২) অপরিবর্তিত থাকল।

আজ বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৬ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

উল্লেখ্য, তিন মাসের বেশি সময় (৯৬ দিন) পরে টানা দুদিন মৃত্যুহীন পার করলো বাংলাদেশ। ১৪ মার্চ সকাল ৮টা থেকে ১৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুহীন দিন পেয়েছিল বাংলাদেশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.