দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। আর নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান মন্ত্রী মহোদয়।