Wednesday, August 12

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজার ৭৪৪

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু ২১হাজার ৯০২ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জনের। মোট শনাক্ত ১৩ লাখ ২২ হাজার ৬৫৪জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.