Wednesday, August 12

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ২২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১ হাজার ২৯১ জন

0

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৮ জন মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ২৭৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন হয়েছে।
রোববার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃ’ত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.