দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ২৭৮ জনে। নতুনভাবে শনাক্ত ১২ হাজার ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও ৪৪ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।