Monday, August 10

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।এতে মহামারিতে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ অপরিবর্তিত থাকল।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৪৩ জনের। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জনে।

২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জন।এর আগে শনিবার (২৬ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছিল ৬৫ জনের।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.