Wednesday, August 12

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২ হাজার ৬০৬ জন

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৫০ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনে।

শুক্রবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। এ সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৮০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।

 

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.