Friday, August 14

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৩৫, আক্রান্ত ২,৩১৬ জন

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে আরও ২ হাজার ৩১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন ২ হাজার ৩১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জন দাঁড়াল। আর নতুন করে ৩৫ জন মারা যাওয়ায় দেশে মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৭৪৮ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায় ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৬ নভেম্বর তা সাড়ে ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.