মোঃ আয়ুব হোসেন পক্ষী, (যশোর)বেনাপোল প্রতিনিধিঃ যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব, দেশপ্রেম আর মহানুভবতার কারণে দেশ আজ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজ স্থান দখল করতে চলেছে। যা সম্ভব হতে চলেছে প্রধানমন্ত্রীর তীক্ষ্ম বুদ্ধি সম্পন্নতার মাধ্যমে দেশের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে সৎ ও দক্ষ কর্মকর্তা-কর্মচারি নিয়োগ করার কারণে। যে কারণে বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র নয়।
মঙ্গলবার (২৯ মে) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে দোয়া ও ইফতার অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, দেশ এখন উন্নয়নের বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি সততা রেখে তার দক্ষতার বলে কাজ করে চলেছেন। তাই আমাদেরকেও সততার পথ বেছে নিতে হবে। ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করতে হবে। ঘুষ, দুর্নীতি প্রথা থেকে আমাদেরকে সরে আসতে হবে। তাহলে অচিরেই আমরা প্রধানমন্ত্রীর স্বপ্নের সারথী ডিজিটাল সোনার বাংলায় পৌছাতে সক্ষম হবো। আপনার আমার সন্তান সুখে শান্তিতে একটি উন্নত দেশে বসবাস করবে। যেখানে থাকবে না ক্ষুধা, থাকবে না মারামারি, হানাহানি, আমার হবো একটি শান্তিময় দেশের বাসিন্দা।
এসময় তিনি পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদেরকে বদলে ফেলার আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম মজ্ঞু, কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম, যুগ্ম কমিশনার শহীদুল ইসলাম, বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্বশামছুর রহমান, সহসভাপতি খায়রুজ্জামান মধু, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা।
আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আলহাজ সালেহ আহমেদ মিন্টু, কোষাধ্যক্ষ আলহাজ ওয়াহিদুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন,শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমানসহ বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।