Tuesday, September 8

দোহারে যুগান্তর ও প্রথম আলো লুট

0

ঢাকার দোহারে যুগান্তর ও প্রথম আলো লুট করে পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৭টার দিকে নারিষা এলাকার সামনে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার জানান, ডাক বাংলার সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে ২০ প্যাকেট (২ হাজার কপি) লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।

এর আগে সোমবার (২৪ ডিসেম্বর) ঢাকার নবাবগঞ্জে একটি হোটেলে অবস্থানরত যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।
এতে কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। ভাংচুর করা হয় ১৮টি গাড়ি ও হোটেলের বিভিন্ন কক্ষ।

সোমবার রাত ১১টার দিকে নবাবগঞ্জে থানা রোডে শামীম গেস্ট হাউসে এ হামলার ঘটনা ঘটে।

ওই হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী দল গুলোর সংবাদ সংগ্রহকারী রিপোর্টারদের সংগঠন রিলিজিয়ার্স রিপোর্টার্স ফোরাম (আরআরএফ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
এছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন সাংবাদিকরা।
সূত্র: যুগান্তর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.