দ্বিজেন শর্মাকে আজ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

0

 সদ্য প্রয়াত নিসর্গবিদ দ্বিজেন শর্মাকে আজ রবিবার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে। আজ বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও নটর ডেম কলেজে তিন দফা শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ বরদেশ্বরী কালী মন্দিরসংলগ্ন শশ্মানে দাহ করা হবে। দ্বিজেন শর্মার স্ত্রী দেবী শর্মা এসব তথ্য জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর পর থেকে দ্বিজেন শর্মার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রয়েছে। সেখান থেকে রবিবার সকাল সাড়ে ১০টায় তার মরদেহ বাংলা একডেমি প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। এরপর বেলা সাড়ে ১১টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর দ্বিজেনের মরদেহ নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল নটর ডেম কলেজ প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন শেষে রাজধানীর সবুজবাগের রাজারবাগ বরদেশ্বরী কালী মন্দিরসংলগ্ন শশ্মানে তার দাহ সম্পন্ন করা হবে।

জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ২৩ আগস্ট দ্বিজেন শর্মাকে বারডেমের আইসিইউতে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে সেখান থেকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.