Tuesday, August 18

দ্বিতীয়বারের মতো কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড

0

মিলন খান,খোকসা: শত বাধাকে অতিক্রম করেই কুষ্টিয়ার খোকসা উপজেলা নিবার্হী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের প্রচেষ্টার কোন কমতি নেই। করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সুরক্ষিত রাখায় তাদের নিত্য প্রয়োজনীয় দায়িত্ব। গত তিনদিন আগে মহাসড়ক বেরিকেট দিলেও যেন মেনে নিতেই নারাজ জনগণ।

আবারো শক্ত অবস্থানে করোনাভাইরাস মোকাবেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা, খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, ও পৌর মেয়র, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার বেলা একটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা পাংশা সীমান্তে বাঁশের বেরিকেড দেওয়া হয়েছে।

খোকসা থানা অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের বলেন প্রয়োজনীয় গাড়ি যেমন অ্যাম্বুলেন্স, জরুরি ঔষধ সরবরাহ গাড়ি, ডাক্তারের গাড়ি, কাঁচামালের গাড়ি, মাল বাহি গাড়ি ছাড়া কোন গাড়ি প্রবেশ করতে পারবে না। কুষ্টিয়া জেলায় প্রবেশের ক্ষেত্রে কোন গাড়িকে অনুমতি দেওয়া হবে না। তবে এখান থেকে কোন গাড়ি বের হয়ে যেতে চাইলে সেটা দেওয়া যেতে পারে।

সারাদেশে মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কুষ্টিয়া জেলা বাসীকে সুরক্ষিত করতেই জেলা প্রশাসনের নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.