Sunday, September 27

দ্বিতীয় দিনের শুরুতেই মুশফিককে থামালেন নাথান লায়ন

0

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুর দিকেই মুশফিকুর রহিমের উইকেট হারাল বাংলাদেশ। আগের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করেছেন মুশফিকুর রহিম ও নাসির হোসেন।

এর আগে ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করেছেন মুশফিকুর রহিম ও নাসির হোসেন। সাব্বির রহমান ৬৬ রান করেছেন এবং মুশফিক করেছেন ৬৮ রান।

এই মুহূর্তে নাসির হোসেনের সঙ্গে জুটি বেঁধেছেন মেহেদী হাসান মিরাজ(৩)। নাসির অপরাজিত আছেন ৩৭ রানে। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৮০। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.