Wednesday, August 19

দ্বিতীয় ধাপে ২ হাজার ৪০০ পরিবার পেলো সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র খাদ্য সহায়তা

0

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পেশার কর্মক্ষম ২ হাজার ৪ শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এর আগে তিনি প্রথম ধাপে আটশো পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছিলেন।

আজ শনিবার (১১ এপ্রিল) হাটহাজারী পৌরসদরের একটি কমিউনিটিসেন্টার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডের প্রতিনিধি এবং ইউপি চেয়ারম্যানদের হাতে তিনি এসব খাদ্য সহায়তা হস্তান্তর করেন। এসময় তিনি জানান- সরকারি ব্যক্তি উদ্যোগ মিলে এ পর্যন্ত ২৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এসময় সাংবাদিকদের তিনি বলেন- আমার সামর্থ মতে সহায়তা করে যাবো’ এর কোনো নির্ধারিত বলার প্রয়োজন নেই, সামনে রমজান ও ঈদ আসছে। তাই ধাপে ধাপে সহায়তা প্রয়োজন হতে পারে, সেটা মাথায় রেখে এগোচ্ছি আমি’

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মডেল থানার ওসি মো. মাসুদ আলম ছাড়াও এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী, এমপির ব্যক্তিগত সহকারী সৈয়দ মনজুর আলম উপস্থিত ছিলেন।

স্থানীয় সামর্থবানদের সহায়তায় এগিয়ে আসার প্রশংসা করে সাংসদ বলেন- হাটহাজারী সামর্থবানদের প্রায়ই সবাই নিজেদের মতো করে সহায়তা করে যাচ্ছেন, এটা ভালো উদ্যোগ। এই সহায়তা প্রদানে যাতে সমন্বয় হয় তা লক্ষ্য রাখতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

তিনি বিদেশ ফেরৎ হওয়ায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কারণে আগেই আসতে পারেন নি বলে এক প্রশ্নের জবাবে তিনি জানান।

আজ এসব খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন- পৌরসভা সহায়ক সদস্য মো. আলী আজম, গুমানমর্দ্দন চেয়ারম্যান মুজিবুর রহমান, গড়দুয়ারার চেয়ারম্যান সরওয়ার মোরশেদ, ফতেপুর চেয়ারম্যান এডভোকেট শামীম, মেখলের চেয়ারম্যান সালাউদ্দিন, বুড়িশ্চরের চেয়ারম্যান মো. রফিক, উত্তর মাদার্শার চেয়ারম্যান মন্জুর হোসেন চৌধুরী মাসুদ, ছিপাতলীর চেয়ারম্যান নুরুল আহসান লাভু প্রমুখ।

ছিলেন- পৌরসভা সহায়ক সদস্য মো. জাফর, নেজাম উদ্দিন, আবুল কালাম আজাদ, সালাউদ্দিন খোরশেদ চৌধুরী, লোকমান শিকদার, মুক্তিযোদ্ধার সন্তান শেখ মোরশেদুজ্জামান, তারিকুল কালাম তুহিন প্রমুখ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.