Friday, July 31

দ্বিতীয় পর্ব শেষে বিপিএলের পয়েন্ট

0

গতকাল মঙ্গলবার ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের দ্বিতীয় পর্ব। ঢাকায় দ্বিতীয় পর্বে মোট খেলায় হয়েছে ১৬টি। এর মধ্যে দুটি খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এর আগে সিলেট পর্বে মোট খেলা হয় আটটি। এ নিয়ে মোট ২৪টি খেলা অনুষ্ঠিত হলো বিপিএলের এবারের আসরের।
দ্বিতীয় পর্ব শেষে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। ৮ খেলায় ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা ডায়নামাইটস।

৭ খেলায় ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে খুলনা টাইটান্স। ৮ খেলায় ৭ পয়েন্ট নিয়ে সিলেট সিক্সার্স চতুর্থ, ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স পঞ্চম এবং ৭ খেলায় ৪ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংস ষষ্ঠ স্থানে রয়েছে। ৬ খেলায় ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে চিটাগাং ভাইকিংস।

দ্বিতীয় পর্ব শেষে পয়েন্ট তালিকা

দল খেলা জয় পরা: এন/আর পয়েন্ট
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ ৫ ১ ০ ১০
ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ১ ৯
খুলনা টাইটান্স ৭ ৪ ২ ১ ৯
সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ১ ৭
রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০ ৬
রাজশাহী কিংস ৭ ২ ৫ ০ ৪
চিটাগাং ভাইকিংস ৬ ১ ৪ ১ ৩

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.