Tuesday, August 11

দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা:মির্জা ফখরুল

0

আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ পরিচালনায় এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তারা চাল-ডাল-তেল-লবণের দাম কমাতে পারে না। কথা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, এখন চাল খাওয়াচ্ছে ৭০ টাকায়।

মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্য এত বেড়েছে, মানুষ দিশেহারা। তারা কি খাবে? সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। তারা খেতে পারলেই হলো। শুধু আওয়ামী লীগ খাবে, শরীর মোটা করবে, আর দুর্নীতির টাকা বিদেশে পাচার করে সেখানে বাড়িঘর করবে।’

উপস্থিত জনতার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমার সঙ্গে সবাই স্লোগান দেন, চাল-ডাল-তেলের দাম কমাতে হবে। এসময় সহস্রাধিক নেতাকর্মী মির্জা ফখরুলের সঙ্গে স্লোগান দেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.