Sunday, August 23

ধর্মের অপব্যাখ্যাকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান রাষ্ট্রপতির

0

ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং যুবসমাজ যেন বিভ্রান্ত না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ (বুধবার) সকালে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকরাও যোগ দেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। এ সময় রাষ্ট্রপতি, ২০২০ সালের মুজিব বর্ষ ও ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপনের জন্য দেশবাসীকে আহ্বান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.