Saturday, August 15

ধর্ষক গ্রেপ্তারে সর্বোচ্চ ‘প্রায়োরিটি’ দেওয়া হয়েছে : আইজিপি

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনাটির তদন্ত এখন বাংলাদেশ পুলিশের এক নম্বর অগ্রাধিকারের কাজ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে আইজি ব্যাজ প্রাপ্তদের মধ্যে ব্যাজ প্রদান শেষে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, যে ঘটনাটি ঘটেছে এটি মর্মান্তিক ও অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাটি শোনার পর থেকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি, আমাদের ‘প্রায়োরিটির’ মধ্যে এটি এক নম্বর ‘প্রায়োরিটি’ হিসেবে গণ্য করছি। যাতে যে বা যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, সে সকল দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি বলেন, ঘটনাটি আমাদের নলেজে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য সবাইকে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সব টিম একযোগে কাজ করছি এবং আমরা খুবই আশাবাদী যে অন্যান্য ঘটনা অতীতে যা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনা উদঘাটন করতে সক্ষম হয়েছি এবং এক্ষেত্রে সক্ষম হব।
তিনি আরো বলেন, তদন্ত তার নিজস্ব যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়ায় সম্পন্ন হয়। সুতরাং দিন-ঘণ্টা সময় ধরে তদন্ত হয় না। আমরা শুধু এটুকু বলতে চাই, সবাই মিলে চেষ্টা করছি আন্তরিকভাবে চেষ্টা করছি আশা করছি দ্রুত সময়ের মধ্যে এটি উদঘাটিত হবে।

এ সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অর্থ ও প্রশাসন) মঈনুর রহমান ও ডিআইজি আতিকুল ইসলাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.