ফের ভেঙে পড়ল ভারতীয় সেনার বিমান৷ বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ ভারতীয় সেনার সুখোই-৩- জেটটি অসমের তেজপুরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে ৷
দুই পাইলট আহত হলেও তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা যাচ্ছে৷ কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানা যাচ্ছে৷জানা গিয়েছে,
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলেও দুই পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। তবে ঠিক কি কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তার বিস্তারিত কিছু বলা হয়নি।
তেজপুর থেকে এটি রুটিন ট্রেনিংয়ে বেরিয়েছিল৷ কিছুটা দূরে গিয়েই ভেঙে পড়ে এটি ৷ দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন৷ এর আগে, গত মার্চ মাসে,
ভেঙে পড়ে মিগ ২৭ যুদ্ধবিমান৷ ভারতীয় বায়ুসেনার এই মিগ বিমানটি রুটিন মহড়া দিচ্ছিল বলে খবর৷ সেই সময়েই আচমকা বিমানটি ভেঙে পড়ে৷
এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪। রাজস্থানের যোধপুরে এই রুটিন মহড়া চলছিল৷ যোধপুরের গোদানায় বিমানটি ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷