
ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবন থেকে ছিটকে আসা রডের আঘাতে জাবি ছাত্রের নিহত।
ছবি-সংগৃহীত
রাজধানীর ধানমণ্ডিতে শুক্রবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র মাহমুদ বিন আশরাফ প্রান্ত মারা গেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের দর্শন বিভাগে পড়তেন প্রথম বর্ষের ছাত্র প্রান্ত। বাবার নাম আশরাফুল আলম। তাদের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলায়।
প্রান্তর বন্ধু মেহেদী হাসান জানান, রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি ৫/এ মেডিনোভা গলিতে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে প্রান্তের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে দ্রুত নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মেডিনোভার পাশের ফাঁকা রাস্তায় শনিবার সন্ধ্যার ফাঁকা রাস্তায় মাহমুদ বিন আশরাফ ও তার বন্ধুরা ক্রিকেট খেলছিলেন। এ সময় পাশে নির্মানাধীন একটি ভবন থেকে একটি বড় ছিটকে এসে রাস্তার ওপর বৈদ্যুতিক তারে পড়ে। পরে বিকট শব্দ হয় এবং বিদ্যুৎ চলে যায়।
ছিটকে পড়া লোহার রডটি অশরাফের ঘাড়ে এবং পাশে থাকা ইভানের শরীরে লাগে। দুই জনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন