Monday, August 31

ধানের জমিতে আগুন দেওয়ার ছবি উদ্দেশ্যপ্রণোদিত: খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, টাঙ্গাইলে কৃষকের ধানের জমিতে আগুন দেওয়ার যে ছবি মিডিয়ায় এসেছে তা উদ্দেশ্য প্রণোদিত এবং সরকারকে বেকায়দা ফেলার জন্য। আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আজ বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্বোধন কালে তিনি এ সব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ধানের সঠিক মূল্য না পেলেও একজন প্রকৃত কৃষক কখনও ধানের জমিতে আগুন দিতে পারে না। কারণ কৃষকের উৎপাদিত পণ্য তার সন্তানের মত। তিনি আরও বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আগামী ২৫ মে থেকে সরকারিভাবে ধান ক্রয়ের সিদ্ধান্ত থাকলেও তা পরিবর্তন করে আজ থেকেই সরকারি গোডাউন গুলোতে সরাসরি কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় শুরু হয়েছে।

প্রসঙ্গত, চলতি বোরো মৌসুমে জেলায় মোট ৫ হাজার ৮৮৩ মেট্রিক টন ধান ২৬ হাজার ১৫২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫ হাজার ৮২২ মেট্রিক টন আতপ চাল ক্রয় করা হবে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইফতেখার উদ্দিন শামীম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সদর উপজেলাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মিল মালিকরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.