ধামইরহাটে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা

0

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের কালুপাড়া গ্রামে মাদকসেবী ছেলেকে পুলিশে দিয়েছেন এক বাবা। রোববার সন্ধ্যায় অমূল্য বর্মণ তার মাদকসেবী ছেলে পরিতোষ বর্মণ (২৫) কে পুলিশে দিয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার ভ্রাম্যমান আদালতে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে অমূল্য বর্মণ বলেন, প্রায় ৫/৬ বছর ধরে বিভিন্ন প্রকার মাদক গ্রহণ করত। অনেক চেষ্টা করেও তাকে এ পথ থেকে ফেরানো যায়নি। দিনদিন সে মাদকের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা না পেলে বাড়ীর লোকজনের উপর অত্যাচার নির্যাতন করত। অবশেষে সন্ধ্যায় ভালোর জন্য ছেলেকে পুলিশে দেন। ভ্রাম্যমানের মাধ্যমে সোমবার তাকে নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.