Tuesday, September 15

ধুম ফোরে সালমান ও রণবীর!

0

বলিউড তারকা আমির খানের পরে ধুম ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দিতে চলেছেন সালমান খান। শোনা যাচ্ছে, এক বছর ধরেই আদিত্য চোপড়ার সঙ্গে এই ছবি নিয়ে বলিউড ভাইজানের কথা চলছে। এবং কথা পাকাও হয়েছে। যদিও যশরাজ প্রযোজনা সংস্থা এই বিষয়ে মুখ খুলতে চায়নি।

শোনা গেছে, এই ছবিতে সালমানের সঙ্গে থাকবেন রণবীর সিংহ। ‘ঠগস অব হিন্দোস্তান’-এর পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ছবিটির পরিচালনা করবেন।

আগামী বছর ছবির শুট শুরু হবে বলে খবর। বড় চুল, মুখে কাটা দাগ— এই লুকেই দেখা যাবে সালমানকে। ছবির বড় অংশের শুট হবে দুবাইয়ে।

সূত্র: আনন্দবাজার

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.