Sunday, August 23

নওগাঁর পত্নীতলায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ইউএনও মোঃ লিটন সরকারের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুুল গাফফার।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, পত্নীতলা থান ওসি পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌতম দে, চকরিখীন লুথারেন চার্চ এর পুরোহিত রেভাঃ স্বপন মার্ডী, পত্নীতলা প্রেস ক্লাব সহ-সভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।

অনুষ্ঠানটির স লনায় ছিলেন ইফার ফিল্ড সুপারভাইজার আ.ন.ম রাশেদুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.