মোঃরাব্বী হোসাইন ‘ পত্নীতলা প্রতিনিধি নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় সাগর বর্মন (১৬)নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (২১এপ্রিল)দুপুরে নওগাঁ-সাপাহার মহাসড়কের দিবরদীঘি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে । সাগর পত্নীতলা উপজেলার বাকরইল তাঁতীহার পাড়ার মোনমোত বর্মনের ছেলে ।
পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, উপজেলার দিবরদীঘি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপায় গুরতর আহত সাগরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি বলেন ,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে ।এবিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।