Saturday, August 29

নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় নিহত-২ , আহত-১

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় চার্জার ভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আব্দুল হাকিম(৫০) ও ছাদিকুল(৪০) নামে দুই চার্জার আরোহী নিহত হয়েছেন। নিহত হাকিম ও ছাদিকুল উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত চাঁন মুন্সী ও কফিল উদ্দীনের ছেলে।

জানা গেছে সোমবার বিকেলে উপজেলার সরাইগাছি মোড় থেকে হাকিম ও ছাদিকুল একটি চার্জার ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন এমন সময় রাস্তার বেজোড়া মোড়ের অদুরে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভুটভুটির সাথে চার্জার ভ্যানের মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে ঘটনা স্থলেই দু’যাত্রি হাকিম ও ছাদিকুল মৃতবরণ করেন। এসময় চার্জার চালক মনোয়ার হোসেন (১৮) গুরুতর আহত হলে লোকজন তৎক্ষনাত তাকে পোরশা উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চার্জার চালক মনোয়ার উপজেলার কুশার পাড়া গ্রামের মাজেদুলের ছেলে। তবে ঘটনার পর হতে ভুটভুটি চালক তার ভটভুটিু ঘটনা স্থলে ফেলে রেখে পলাতক রয়েছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.