Friday, August 21

নওগাঁয় অপহরণের ১২দিন পর কিশোরী উদ্ধার

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় চাঞ্চল্যকর ৮ম শ্রেণির স্কুল ছাত্রী (১৪) কে অপহরণের
১২দিন পর অবশেষে উদ্ধার করা হয়েছে।

ঢাকা থেকে অপহরণকারী ইমরান আলীসহ তাকে উদ্ধার করা হয়। তবে এলাকার চিহিৃত প্রভাবশালী একটি মহল মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনাটিকে ধামাচাপা দিতে ও ভিন্নখাতে প্রবাহিত করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

অপহরণকারী ইমরান আলীকে বাঁচাতে ঐ প্রভাবশালী মহলের দৈরাত্বে অসহায় পরিবারটি বর্তমানে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। এদিকে অপবাদ সহ্য করতে না পেরে স্কুল ছাত্রী বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায়। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মান্দা সদর ইউপি’র ভোলাম গ্রামের আবদুল কুদ্দুস মন্ডলের মেয়ে ও পরানপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ঐ ছাত্রী কে ফুসলিয়ে একই এলাকার আবদুস ছাত্তার শাহ্ এর ছেলে ও তিন সন্তানের জনক লম্ফট ইমরান আলী শাহ (৪৩) ঘটনার দিন গত ৯মার্চ সোমবার প্রাইভেট পড়ে নিজ বাড়িতে ফেরার সময় পথে একাকী পেয়ে পথরোধ করে আটকিয়ে মুখে পানিসহ কিছু পান করতে জোর জবরদস্তি করে। না পেরে ছাত্রীকে জাপটে ধরে
মুখে পানি ছিটিয়ে দিয়ে অজ্ঞান করে অপহরণ করে লাপাত্তা হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মেয়ের দাদা ইদ্রিস আলী মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মেয়ের কোন হদিস না পেয়ে মেয়ের মা বারবার মুর্ছা যাচ্ছিলেন।

এদিকে মেয়েটিকে অপহরণ করে ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হতে পারে বলে পরিবারের লোকজন দাবী করেছেন। তবে মেয়েটি বাড়ি এসে অপবাদ ও  নানা রকম কটু কথা সহ্য করতে না পেরে সবার অজান্তে বিষ পান করে। পরে টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করিন। বর্তমানে
মেয়েটির অবস্থা আশংকাজনক।

মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। মেয়েটি চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.