Tuesday, August 18

নওগাঁয় আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

0

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁয় আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের ১দিন থেকে শহরে রোজাদারদের ইফতার বিতরণ করা হচ্ছে। শেষ রমজান র্পযন্ত এটা অব্যহত থাকবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক আহসানুল হাবীব রাজন।

তিনি বলেন, বিভিন্ন পাড়া মহল্লায় ইফতার বিতরণ করা হচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের ক্ষুদ্র প্রয়াস।

তিনি জানান, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তাজুল ইসলাম তোতার পরামর্শে ইফতার বিতরণ কার্যক্রমে সার্বিক সহায়তা করছেন, ইশতিয়াক আহমেদ ইমরান,দেওয়ান ইনতিশার ইনান শৌনক সহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক বৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.