Sunday, August 30

নওগাঁয় গোপন বৈঠকের সময় ছাত্রশিবিরের ৯ সদস্য গ্রেফতার

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায়  গোপন বৈঠক চলাকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পত্নীতলায় থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার আলহেরা স্কুল পাড়ায় অবস্থিত আল আকাবা জামে মসজিদের ভিতরে দরজা বন্ধ অবস্থায় গোপন বৈঠক চলাকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, ধামাইরহাটের খেলনা গ্রামের উসমান আলীর পুত্র রেজুয়ান (২৮), পত্নীতলায়  উপজেলার গগনপুর জামগ্রামের আবুল হোসেনের পুত্র মোত্তাকিম হোসেন (২২), ধামইরহাটের চকমহেশ গ্রামের কচিম উদ্দীনের পুত্র আনসার আলী (২০), পত্নীতলায় কটিাবড়ি গ্রামের শরিফ উদ্দিনের পুত্র আবদুল্লাহ আল মামুন (২৬), পত্নীতলায় উপজেলার হাসেনবেগপুর গ্রামের সাইদুল ইসলামের পুত্র মোক্তাদির রহমান (২৪) ও একই গ্রামের সামসুল আলমের পুত্র রাসেল (১৮), বদলগাছী উপজেলার পাহাড়পুর খোজাগারী এলাকার সামসুল আলমের পুত্র হোসেন আলী (২৭), পেরশা উপজেলার নিতপুরের কপালির মোড় এলাকার ইব্রাহীমের পুত্র ইয়ামিন (২০) ও পত্নীতলায় পাটিচরার বুলবুল হোসেনের পুত্র সাব্বির হোসেন (২৩)। ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ও পরে আসামীদের সবাইকে নওগাঁ জেলা কোর্টে প্রেরণ করা হইবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.