নওগাঁয় জহির রায়হান চলচ্চিত্র সংসদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

0

Naogaon Jahir Raihan Pic_31.10.17Naogaon Jahir Raihan Pic_31.10.17‘জাতীয় ও জেলা পর্যায়ে চলচিত্র কেন্দ্র চাই’ স্লোগানে নওগাঁয় জহির রায়হান চলচ্চিত্র সংসদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ‘জহির রায়হান চলচিত্র সংসদ নওগাঁর’ আয়োজনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এ সময় অন্যানের মধ্যে রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, সাধারন সম্পাদক জাবিদ অপু, বরেন্দ্র চলচিত্র সংসদের সভাপতি সুলতানুল ইসলাম টিপু, জহির রায়হান চলচিত্র সংসদের হবিবর রহমান চৌধূরী ও সাধারন সম্পাদক রহমান রায়হান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে আলোচনা, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়ানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.