Monday, September 14

নওগাঁয় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

0

নওগাঁয় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ-পত্নীতলা মহাসড়কের পুইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার আব্দুস সালাম (৪৫) ও তার ছেলে তৌফিক (২৭), এবং তৌফিকের বন্ধু আহাদ আলীর ছেলে রনি (২৭)। এদের তিনজনের বাড়ি জেলার মহাদেবপুর উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী। তিনি জানান, ৩ মোটরসাইকেল আরোহী পত্নীতলার নজিপুর বাজার থেকে মহাদেবপুরে যাচ্ছিলেন। এসময় পত্নীতলা ব্র্যাক অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৩ জনের। এদিকে খবর পেয় পুলিশে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। লাশ উদ্ধারের কাজ করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.