Monday, September 14

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ৭ম শ্রেণির স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু!

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে আফরিন সুলতানা (১৪) নামে এক কিশোরীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

আজ (৮ জুলাই) রোববার ভোরে শাহাগোলা রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন সুলতানা শাহাগোলা গ্রামের আঙ্গুর হোসেনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন জানান, রোববার ভোরে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুলতানার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ থানায় নেয়া হয়। মামলার প্রক্রিয়া চলছে। পোস্ট মোটেম জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হবে।

তিনি (ওসি) আরো জানান, কীভাবে ঘটনা ঘটেছে তার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ছাড়া বিষয়টি আত্মহত্যা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.