Thursday, August 20

নওগাঁয় ঢাকা ফেরত যুবককে করোনা সন্দেহে গ্রামে প্রবেশে বাঁধা : অতঃপর…!

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জ্বর-কাশি নিয়ে ঢাকাফেরত যুবক, গ্রামেই ঢুকতে দিলো না গ্রামবাসী। নওগাঁর নিয়ামতপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে  ঢাকাফেরত এক যুবককে (৩৮) নিজ গ্রামে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের বাইচণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ওই
যুবক ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানাতে কাজ করতেন। তাঁর স্বজনদের মাধ্যমে গ্রামের লোকজন জানতে পারেন ঢাকায় তিনি বেশ কিছু দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। আজ দুপুরে ওই যুবককে গ্রামে ঢুকতে বাধা দেয় স্থানীয়রা।

এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। খবর
পেয়ে তৎক্ষণাৎ ইউএনও পুলিশ নিয়ে গ্রামে উপস্থিত হয়ে ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
বাড়ির বাইরে কোয়ারেন্টাইনে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারীয়া পেরেরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেছেন। নমুনা পরীক্ষার জন্য
রাজশাহীতে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.