নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের ৫টি পয়েন্টে তিন হাজার জন বানভাসিদের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কালিতলা মন্দিরে এ বিতরণের উদ্বোধন করা হয়। নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার দেওয়ান ছেকার আহমেদ শিষাণ ব্যক্তি উদোগে এ ত্রাণ বিতরণ করেন। এছাড়া শহরের সুলতানপুর, রজাকপুর, ফয়েজ উদ্দিন কলেজ ও খলিসাকুড়ি এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।