Thursday, August 20

নওগাঁয় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত

0

নওগাঁর মান্দা উপজেলায় আটকের পর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আওরঙ্গজেব জিবু (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম।

পুলিশের দাবি, নিহত আওরঙ্গজেব জিবু কুখ্যাত মাদক ব্যবসায়ী। নিহত আওরঙ্গজেব জিবু কুশুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারের লবির উদ্দিনের ছেলে।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার ভারশো ইউনিয়নে দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাঁকাপুর ব্রিজের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, সোমবার সন্ধ্যার দিকে দেলুয়াবাড়ী বাজার থেকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ মাদকসহ আওরঙ্গজেব জিবুকে আটক করে। এ সময় জিবু আরও মাদকের সন্ধান দিতে চান।

রাত ৩টার দিকে জিবুকে নিয়ে মাদক উদ্ধারে ডিবি পুলিশ দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাঁকাপুর ব্রিজের পাশে যায়। এ সময় তার সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গোলাগুলির মধ্যে পড়ে আওরঙ্গজেব জিবু নিহত হন।

এ ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- ডিবির এএসআই মেহেদী হাসান, কনস্টেবল রুমন হোসেন ও শিমুল মির।

নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, আওরঙ্গজেব জিবু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাকে ডিবি পুলিশরা আটকের পর অভিযান পরিচালনা করে।

পরে মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা ডিবি পুলিশও গুলি করে। এতে গোলাগুলির মাঝে পড়ে আওরঙ্গজেব জিবু নিহত হয়।

এ ঘটনায় তিন ডিবি পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.