Thursday, August 20

নওগাঁয় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষপূর্তি উপলক্ষে আলোক প্রজ্জলন

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে আলোক প্রজ্জলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১৭মার্চ) রাত ৮টায় জেলার মান্দা উপজেলার সতীহাট বাজারের পরীক্ষিত ম্যানসনের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গনেশপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ আলোক প্রজ্জলন করা হয়।

এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গনেশপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক শ্রী রাম চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গনেশপুর ইউনিয়ন শাখার সভাপতি বাবু পরীক্ষিত, সহ-সভাপতি শ্রী মানিক সরকার, শ্রী গৌড় চন্দ্র, যুগ্ম সাধারন সম্পাদক শ্রী মনোরঞ্জন (টগর), সাংগঠনিক সম্পাদক শ্রী অমিত কুমার, সহ-সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, তথ্য বিষয়ক সম্পাদক শ্রী শিপলু কুমার, দফাদার শ্রী বলরাম চন্দ্র প্রমূখ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গনেশপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক শ্রী রাম চন্দ্র মন্ডল তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু এমন এক মহানায়ক, যার জন্ম না হলে এদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে দাঁড়িয়ে আমাদের তার জীবনী থেকে শিক্ষা নিতে হবে। তার আদর্শকে ধারণ করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.