ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিজিবির মাদক বিরোধী র্যলি, সেমিনার ও মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)’র সার্বিক ব্যবস্থাপনায় মাদক বিরোধী র্যালি, সেমিনার ও মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ০১ মে ২০১৭ তারিখ হতে ২০ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত আটককৃত ৭৭৬ বোতল বিভিন্ন প্রকার মদ, ১০৩১৬ বোতল ফেন্সিডিল, ৮.২৫০ গাঁজা, ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ পিস ঞধঢ়বহঃধ নেশাজাতীয় ট্যাবলেট, ৩৪৪টি ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব ইঞ্জেকশন, ১৮ বোতল ডি সঞ্জিবনী রসায়ন সিরাপ, ০১ বোতল কীটনাশক ও ২৯ বোতল জিনসিন সিরাপ ধ্বংস করা হয়েছে। যার সিজার মূল্য- ৫৩,৯২,৯০৫/- (তেপ্পান্ন লক্ষ বিরানব্বই হাজার নয়শত পাঁচ টাকা)।
উক্ত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি এবং বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি), লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি), অতিরিক্ত পুলিশ সুপার, নওগাঁ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নওগাঁ, উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ সদর, সহকারী পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ, সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নওগাঁ শহরস্থ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০৯০০ ঘটিকায় নওগাঁ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, নওগাঁ ব্যাটালিয়নের সৈনিকদের সমন্বয়ে একটি মাদক বিরোধী জধষষু এবং ১১০০ ঘটিকায় একটি মাদক বিরোধী সেমিনার এর আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদক সেবনের ভয়াবহতা, অভিশাপ ও প্রতিকার সম্পর্কে বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণের উপস্থিতিতে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।