Sunday, November 8

নওগাঁয় ভ্রাম্যমান আদালতে যুবকের এক মাসের কারাদন্ড

0

লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা প্রশাসকের বাসভবনে অবৈধ প্রবেশ এবং গোপনে মুঠোফোনে কথোপকথোন রেকর্ড করার দায়ে বুলবুল আহম্মেদ বুলু (২২) নামে এক যুবককে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শহরের পুরাতন কালেক্টর জেলা প্রশাসকের বাসভবনে কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। বুলবুল আহম্মেদ “মোহনা টেলিভিশন” নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলালের ভাগ্নে এবং জেলার মান্দা উপজেলার বানিশ্বর এলাকার আব্দুর রশিদের ছেলে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁয় বিভিন্ন মিডিয়াতে কর্মরত সাংবাদিকরা জরুরী বিষয় নিয়ে আলোচনা করতে জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের বাসভবনে আসেন। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছিল। এসময় বুলবুল আহমেদ সেখানে অবৈধভাবে প্রবেশ করে শুরু থেকেই গোপনে মুঠোফোনে কথোপকথোন রেকর্ড করেন। বিষয়টি তিনি বুঝতে পারেন। এসময় তার মুঠোফোনটি জব্দ করে নিয়ে রেকর্ডের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অবৈধ প্রবেশ এবং গোপনে কথোপকথোন রেকর্ড করার কথা স্বীকার করে বুলবুল আহম্মেদ। পরে ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.