Tuesday, November 10

নওগাঁয় রুশ বিপ্লবের শত বর্ষ পূর্তি উৎসব

0

নওগাঁ প্রতিনিধি: ‘মানব মুক্তির মতবাদ, সমাজতন্ত্র-সাম্যবাদ’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় রুশ বিপ্লবের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে লাল পতাকার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন কমিটি নওগাঁর উদ্যেগে শহরের মুক্তির মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এসে শেষে হয়।

পরে শহীদ মিনারে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক শহীদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ও কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুর হক চৌধুরী, মৌলানা ভাষানী পার্টির নওগাঁর সদস্য সচীব জাহিদ রাব্বানী রশীদ, কবি-প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী ম.আ.ব. সিদ্দিকী বাদাম, নওগাঁ চারণের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতন সাহা রঘু, বাসদ (মাক্সবাদী) জেলার সমন্বয়ক ও কমিটির যুগ্ম আহবায়ক হবিবুর রহমান চৌধুরী, জেলা জাসদের সাংগাঠনিক সম্পাদক আজাদ হোসেন মুরাদ, কমিটির সদস্য সচীব মোফাবারুল ইসলাম মানিক, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান, কমিটির প্রচার সম্পাদক তন্ময় ভৌমিক। পরে চারণ শিল্পগোষ্ঠীর শিল্পীরা গণ সঙ্গীত পরিবেশন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.