Friday, November 6

নওগাঁয় সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

0

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোমিনুল হক।

এসময় বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান, পরিসংখ্যানবীদ আব্দুস সবুর, প্রেসক্লাবের সভাপতি কায়েশ উদ্দিন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

আগামী ২৩ ডিসেম্বর দ্বিতীয় রাউন্ড ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেই অনুষ্ঠিত হবে। সেখানে ৬-১১ মাস বয়সি ৩৩ হাজার ৫০০ জন শিশুকে নীল রং এবং ৫-৫৯ মাস বয়সি ৩ লাখ ৫ হাজার ৬৩১ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ২ হাজার ৩২৮টি এবং পৌরসভা ৬২ টি কেন্দ্রে এক হাজার ১৭০ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ সেবা প্রদান করা হবে।
এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.