Friday, July 31

নওগাঁয় ৫টি প্রতিমা ভাংচুর, আ’লীগ নেতাসহ আটক-৬

0

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের সেচ প্রল্পের মালিকানা নিয়ে দ্বাদ্বর জের ধরে স্থানীয় আওয়ামীলীগের নেতার নেতৃত্বে কালী মন্দিরের কালী, শিবসহ ৫টি প্রতিমা ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর কালী মন্দিরে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ৬ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪৬), মৃত নাজমুল হুদার ছেলে পলাশ খান (২৫), শহিদুল ইসলামের ছেলে পলাশ খান (২৫), মৃত আফজাল প্রাং এর ছেলে কামাল প্রাং (৩২), ও পার্শ্ববর্তী রাণীনগর থানার বড়কালিকাপুর গ্রামের মৃত আলেমদ্দিনের ছেলে স্বপন ইসলাম (৩৭), আবু জাহেদের ছেলে রতন খন্দকার (৩৩)।

আত্রাই থানা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গ্রামের এক মাঠে একটি সেঁচ প্রকল্পের বড়কালিকাপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের সাথে আওয়ামীলীগ নেতা প্রভাবশালী শহিদুল ইসলামের দ্ব›দ্ব চলছিল। এই দ্ব›দ্ব মিমাংশার জন্যে গত শুক্রবার রাতে মন্দিরের পাশেই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটায় বিষয়টি সেখানে সমাধান না হওয়ায় বৈঠক পন্ডু হয়ে যায় রাত ১২ টার দিকে।

শনিবার ভোর রাতে ৫টার দিকে এলাকাবাসী মন্দিরের প্রতিমা ভাঙ্গা দেখে থানায় খবর দেন। আত্রাই থানা পুলিশ খবর পেয়েই ওই মন্দির পরিদর্শন করে তদন্ত শুরু করে। তারা মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় সেখানে শহিদুলগংদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে গ্রামবাসী ¯েøাগান দিতে শুরু করেন। পরে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গ্রামবাসিদের দাবির মুখে ওই ছয় জনকে আটক করে।

মন্দির কমিটির সভাপতি নিরাঞ্জন কুমার জানান, আমাদের হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী এই কালি মন্দির। এখানে সকাল সন্ধ্যা পূজা দেয়া হয়। শুক্রবার সন্ধ্যা রাতে পূজা শেষ হয়। এরপর রাতে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সবাই বাড়িতে চলে যায়। এরপর রাতের অন্ধকারে কে বা কারা মন্দিরে ঢুকের কালী, শিবসহ ৫টি প্রতিমার মাথা ভাংচুর করেছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মন্দিরের প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। স্থানীয় লোকজন ও মন্দির কমিটির সাথে আলোচনা করার পর প্রাথমিক ভাবে তদন্ত করে এই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেচ প্রকল্পের জেরেই শুক্রবার রাত ১২টার পরে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.