নওগাঁ প্রেসক্লাবে দূর্বত্তের হামলা: অগ্নিসংযোগ ভাংচুর: সভাপতি আহত

0

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাংচুর করেছে দূর্বত্তরা। এসময় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, চেয়ার-টেবিল ভাংচুর করা হয় এবং সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধিকে মারপিট করা হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে শহরের উকিল পাড়ায় অবস্থিত জেলা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, সংগঠনের হালনাগাদ তালিকা প্রস্তুত করার জন্য গত ২০ সেপ্টেম্বর প্রেসক্লাবের সাধারন সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশ দেয়া হয়। সেখানে বলা হয় স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা নোটিশ প্রকাশের ১০ দিনের মধ্যে তাদের পরিচিতিপত্র জমা দেয়ার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই পরিচিতিপত্র দিতে পারেননি। ফলে প্রেসক্লাব থেকে কয়েকজনের নাম বাদ দিয়ে নতুন করে সদস্যদের নামের তালিকা ঝুলিয়ে দেয়া হয়। এতে তালিকায় নাম থাকাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা যায়।

Naogaon Press Club Pic3স্থানীয় সাংবাদিকরা জানান, দুপুরে প্রেসক্লাবে বসে সভাপতি কায়েস উদ্দিন পেশাগত কাজ করছিলেন। এ সময় ১০-১২ জন দূর্বত্তরা চেয়ার-টেবিল ভাংচুর করে ও পেট্রোল ঢেলে ক্লাবের মূল্যবান বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় এবং সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধিকে মারপিট করে। খবর পেয়ে সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে কায়েস উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাধারন সম্পাদক মোশারফ হোসেস জুয়েল বলেন, প্রেসক্লাবে এসে দূর্বত্তের হামলা ও ভাংচুর কোনভাবেই কাম্য নয়। এটি একটি ঘৃণিত কাজ। আমরা এ ঘটনায় থানায় মামলা করব এবং সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হবে।

আহত সভাপতি কায়েস উদ্দিন বলেন, ঘটনার সময় প্রেসক্লাবের ভিতরে বসে অফিসের কাজ করছিলাম। এসময় দূর্বত্তরা অতর্কিত হামলা চালিয়ে আমাকে মারপিট করে। এছাড়া চেয়ার ভেঙে ফেলে এবং কাগজপত্রে আগুন জ্বালিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। তবে পূর্বের ঘটনাকে কেন্দ্র করে এটি ঘটিয়েছে বলে তিনি মনে করেন। ঘটনার সাথে সাংবাদিক জড়িত আছে বলেও তিনি অভিযোগ করেন।

নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে একটি মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা হলে পদক্ষেপ গ্রহণ করা হবে

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.