Sunday, August 30

নওগাঁ সীমান্তে বিজিবির ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা বিজিবির পৃথক অভিযানে ২২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ ও ১শ ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ রাধানগর বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আঃ রহিম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৩/১৯-আর হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পত্নীতলা উপজেলাধীন রাধানগর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে, আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ নুরুল আমিন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৭/৩-আর হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামুইরহাটের কাউটিপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১ শ ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।
পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদ হাসান জানান, যার সিজার মূল্য মোট ১লাখ ৯হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.