Sunday, August 23

নওগাঁ সীমান্তে বিজিবির ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, ২ ডিসেম্বর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)’র অধীনস্থ ভুটিয়াপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৪/২-এস হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়পুরহাট সদর উপজেলাধীন কমলপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, যার সিজার মূল্য ২৪ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.