Saturday, November 7

নওগাঁ হানাদারমুক্ত দিবস পালন

0

লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  সোমবার আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার দৃষ্টি কাড়ে ঘোড়সওয়ার কিশোরী তাসমিনা আক্তার। তার ঘোড়দৌঁড় প্রতিযোগিতা দেখতে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ভীড় করে হাজারো মানুষ।

নওগাঁ মুক্ত দিবস উপলক্ষে একুশে পরিষদের উদ্যোগে সকালে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় শহরের এটিম মাঠ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

আলোচনা অনুষ্ঠানে হানাদারমুক্ত দিনের স্মৃতিচারণ করতে গিয়ে সাংসদ আব্দুল মালেক বলেন, ‘১৬ ডিসেম্বর রেডিওতে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পনের খবর শুনে আমরা ১৫-১৬জন মুক্তিযোদ্ধা সদর উপজেলার চন্ডিপুর থেকে সেই দিন বিকেলে শহরের দিকে অগ্রসর হই। কিন্তু শহরের গোস্তহাটির মোড়ে আসতেই আমরা পাকিস্তানি বাহিনীর প্রতিরোধের মুখে পড়ি। পাকবাহিনী আমাদের লক্ষ্য করে মর্টার শেল ছোঁড়ে। এছাড়া বোয়ালিয়া ও বদলগাছী এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের আরও কয়েকটি দল শহরের চারিদিকে অবস্থান নেয়। ঢাকায় পাকবাহিনী আত্মসমর্পণ করলেও নওগাঁয় চলে রক্তক্ষয়ী যুদ্ধ। ১৬ ও ১৭ ডিসেম্বর সম্মুখ যুদ্ধে ছয়জন মুক্তিযোদ্ধা শহীদ হন। অবশেষে ১৮ ডিসেম্বর যৌথ বাহিনীর কাছে নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয় মাঠে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলে নওগাঁ হানাদারমুক্ত হয়।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, একুশে পরিষদের উপদেষ্টা শরিফুল ইসলাম খান প্রমুখ। আলোচনা শেষে দুপুরে ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয় নুরুন্নবীর ঘোড়া। দ্বিতীয় মোস্তফা ও তৃতীয় কামরুল ইসলামের ঘোড়া। খ গ্রুপে প্রথম হয় আব্দুল মজিদের ঘোড়া এবং দ্বিতীয় হয় মজিবর রহমানের ঘোড়া।

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে ফজলে হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার শাহাগোলা-মাধাইমুড়ির মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলে হোসেন উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত: কাজিমদ্দিন সরদারের ছেলে। আত্রাই থানার ওসি মোবারক হোসেন জানান, আজ ভোর রাতে উপজেলার শাহাগোলা-মাধাইমুড়ি মাঝামাঝি স্থানে ফজলে হোসেন ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কিভাবে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে তা জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.