Tuesday, September 8

নওফেলের নির্বাচনি প্রচারণা শুরু

0

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া ) আসনে মহাজোট মনোনীত প্রার্থী সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় হযরত শাহ সুফি আমানত খানের (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনি প্রচারণা শুরু করেন।
এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নগরপিতা আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সাংগঠনিকভাবেও শক্তিশালী। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার চট্টগ্রামে প্রচুর উন্নয়ন কাজ করেছে। এ কারণে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে অবশ্যই জয়ী হবেন।
নগরপিতা বলেন, আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকার প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
হযরত শাহ সুফি আমানত খানের (র.) মাজার জিয়ারতের পর ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বক্সিরহাট ওয়ার্ড এলাকায় প্রচারণায় যান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবসহ নেতাকর্মীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.