নগরীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

0

সড়ক দুর্ঘটনাচট্টগ্রাম নগরীর খুলশী থানার জাকির হোসেন রোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৮টার দিকে ওমরগণি এমইএস কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এবং কিভাবে দুর্ঘটনা হয়েছে তা কিছু্ই বলতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই হামিদুর রহমান জানান, এম ই এস কলেজের সামনে এক যুবকের মাথা ও হাত থেঁতলে গিয়ে গুরুতর আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা লোকজন জানায় গুরুতর আহতকস্থায় রাস্তায় পড়েছিল এ যুবক। শুনেছেন গাড়ী এক্সিডেন্ট করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.