Tuesday, November 10

নগরীতে ৫ হাজার ইয়াবা উদ্ধার, এক নারীসহ আটক ৩

0

ন্যাশনাল নিউজ টোয়ান্টিফোর বিডি: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস ও ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় এক নারীসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের গ্রেফতার করেছে বলে জানান।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের বাসিন্দা খালেদা বেগম (২৩), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাসিন্দা আবুল কালাম (৪৫) ও মো. ইউসুফ (২০) ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস এলাকার একটি বাসে তল্লাশি করে ইউসুপ ও আবুল কালামকে ৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ফিরিঙ্গী বাজার এলাকা থেকে আরো দেড় হাজার ইয়াবাসহ আটক করা হয় খালেদা বেগমকে। ইয়াবাগুলো টেকনাফ থেকে ব্রাহ্মণবাড়িয়া নেয়ার হচ্ছিল বলে জানান পাচারকারীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.